ছবি : আপন দেশ
দেশে অক্টোবরজুড়ে পালিত হবে ‘১১তম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’। মাসব্যাপী প্রচারাভিযানের প্রতিপাদ্য (থিম) ঘোষণা করেছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ)।
এবারের প্রতিপাদ্য ‘আপনার অসতর্কতা, অপরাধীদের সুযোগ’।
সিক্যাফ জানায়, অনলাইনে ব্যবহারকারীর সামান্য অসতর্কতাও সাইবার অপরাধীদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। তাই এবারের প্রচারণায় প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি নিরাপদ অনলাইন আচরণ ও ব্যক্তিগত সতর্কতার ওপর গুরুত্ব দেয়া হবে।
আরও পড়ুন: একাদশে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ
সিক্যাফের তথ্যানুযায়ী, বাংলাদেশে ২০১৬ সাল থেকে অক্টোবর মাসে সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মসূচি পালন করে আসছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ন্যাশনাল সাইবারসিকিউরিটি অ্যালায়েন্স (এনসিএ)। তারা অফিসিয়াল চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশে প্রতি বছর এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে সিক্যাফ।
দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন এসব কর্মসূচিতে যুক্ত হয়ে থাকে। নিবন্ধনকারীদের ক্যাম্পেইনের টুলকিট সরবরাহ করা হয়। যা সংগঠনগুলোর কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হয়।
অনলাইনে নিবন্ধন করা যাবে এ ঠিকানায়: https://shorturl.at/bq2Qw
আপনদেশ/কেএম/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































