Apan Desh | আপন দেশ

গুলশানে আ.লীগের মিছিল: ৩২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৯, ১২ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে আ.লীগের মিছিল: ৩২ জন গ্রেফতার

ছবি : আপন দেশ

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে সরাসরি অংশ নেয়ার অভিযোগে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-৩ নম্বর সড়কের কেএফসি গলিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির মিছিল থেকে ককটেলসহ দুজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মো. আরাফাত (২০) ও আ. রহিম (৪৯)।

আরও পড়ুন: বিএনপি সমাজ থেকে সব ধরনের অপরাধ মুছে দেবে: রিজভী

গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির প্রায় ১৫০-২০০ সদস্য গুলশান এলাকায় জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। এ সময় নিকেতন এলাকায় দায়িত্ব পালনরত পুলিশের এক উপপরিদর্শক তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা ঘটনাস্থলে পাঁচটি তাজা ককটেল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

ওসি আরও জানান, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়