Apan Desh | আপন দেশ

সাংস্কৃতিক

ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছে ইবি শিক্ষার্থীরা

ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছে ইবি শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয় মিউজিক অ্যাসোসিয়েশন কুহরণ-এর আয়োজনে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান মেঘ ও সন্ধ্যার গান-এ মেতেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শ্রাবণের মেঘলা আকাশ ও বিকেলের বৃষ্টিস্নাত আবহকে ঘিরে আরশীনগরের সৌজন্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণে এ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। আয়োজনে রবীন্দ্রসংগীত, আধুনিক বাংলা গান, ব্যান্ডসংগীত, লোকজ ধর্মী ও ফোকসংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি বন্ধুত্ব, ভালোবাসা, স্মৃতিময় ও আবেগঘন গানও পরিবেশিত হয়। গানের তালে তালে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে বটতলা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আনন্দের আমেজ। সারাদিনের ক্লাস-পরীক্ষার ব্যস্ততার পর গানের সুরে কিছুটা স্বস্তির সময় কাটাতে দেখা যায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের।

০৮:২০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততা মিলেছে’

‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততা মিলেছে’

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সঙ্গে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর এ তথ্য প্রকাশ করেন। আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলা তদন্ত পরিচালনা করতে গিয়ে হঠাৎ করেই সাগর-রুনি হত্যাকাণ্ডের এ গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান পাওয়া যায়।

০৬:১৩ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার

টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা ও সকলের সহযোগিতা চান তিনি। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের ঐতিহ্যবাহী টাঙ্গাইলক্লাবে ‘সময়ের সাহিত্য কণ্ঠ’ পরিবারের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমাদের টাঙ্গাইল ঢাকার খুব কাছাকাছি জেলা। এ জেলাকে এক সময় সাংস্কৃতিক ও ক্রীড়া নগরী বলা হতো- সে জায়গাটা আমরা অনেকাংশেই হারিয়ে ফেলেছি। সেটাকে আবার ফিরিয়ে আনতে সাহিত্য চর্চাকে বাড়িয়ে সকলের সহযোগিতায় এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ জেলাকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

০৫:২৮ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

মঞ্চে জামায়াত নেতারা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

মঞ্চে জামায়াত নেতারা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

সাত দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। দলটির শীর্ষ নেতারা মঞ্চে উপস্থিত হতে শুরু করেছেন। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় সবার আগে মঞ্চে পৌঁছান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে উপস্থিত নেতাকর্মীদের সালাম ও শুভেচ্ছা জানান এবং সমাবেশের শান্তিপূর্ণ সমাপ্তির জন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান, দুপুর ২টা থেকে জাতীয় নেতারা বক্তব্য দেবেন।

১২:৩৮ পিএম, ১৯ জুলাই ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement