Apan Desh | আপন দেশ

‘বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আ.লীগ রাজনৈতিক দল নয়’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১০, ৮ সেপ্টেম্বর ২০২৬

‘বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আ.লীগ রাজনৈতিক দল নয়’

ছবি : আপন দেশ

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেছেন, বলেছেন, বাঁধনের ওপর হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন। 

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না। এটি একটি মাফিয়া গ্যাং। আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না, কেউ কেউ এ আলাপ করার চেষ্টা করে। বাঁধনের সঙ্গে যা হয়েছে, তা আবার বোঝাল আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে কোনোভাবে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেয়া উচিত হবে কি না। 

তিনি বলেন, আওয়ামী লীগ যা যা ঘটিয়েছে তার পরে ন্যূনতম দুঃখবোধ থাকলে, রাজনীতিতে ফিরে আসার ইচ্ছে থাকলে এ সহিংসতাগুলো করা হতো না। এ ব্যাপারে ওই দেশে আইনানুগ ব্যবস্থা যা নেয়ার সরকার তার প্রসেস শুরু হয়েছে। এ ঘটনাকে ছেড়ে দেবো না, কোনোভাবেই ছেড়ে দেয়া যাবে না।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই। তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। ভারত শেখ হাসিনার মুখ বন্ধ রাখলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন হতো।

নতুন করে বোয়িং কেনা নিয়ে প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এর ফলে অর্থনীতিতে তাৎক্ষণিক চাপ পড়বে না।

আরও পড়ুন: ইতালিতে বাঁধনের ওপর পানি-পচা ডিম নিক্ষেপ

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন করে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা কতটা প্রয়োজন–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে এয়ারবাসও কেনা হবে।

তিনি আরও বলেন, চায়নার সঙ্গে সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনালের চুক্তি হয়েছে। আগামী দেড় বছরের মধ‍্যে এর কার্যক্রম শুরু হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়