Apan Desh | আপন দেশ

সাইফুর রহমানের মৃত্যুর তদন্ত চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:০২, ৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:১৯, ৭ সেপ্টেম্বর ২০২৬

সাইফুর রহমানের মৃত্যুর তদন্ত চায় বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সেটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, একটা বিষয় আমার মনের মধ্যে সবসময় উঁকি দেয়। সাইফুর রহমান সাহেব দুর্ঘটনায় কবলিত হয়ে মারা গেলেন। এটা কি কেবলই দুর্ঘটনা ছিল না কোন জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল? এটাও আমাদের খুঁজে বের করা দরকার। কারণ তার (সাইফুর রহমান) মত এমন একটা মানুষ যিনি এ ছোট দারিদ্র পীড়িত দেশকে একটি অর্থনীতির ভিত্তির উপরে দাঁড় করিয়েছেন, একটা ফাউন্ডেশন দিয়েছেন। এটি অনেক দেশ পছন্দ করেনি। 

অনেক দেশ বা ভেতরের অনেক শক্তি যারা জাতীয়তাবাদী শক্তিকে পছন্দ করে না। বাংলাদেশ নিজের অর্থনীতিতে গড়ে উঠবে, নিজের কৃষি অর্থনীতির উপরে ভিত্তি করে খাদ্যে স্বয়ংসম্পন্ন হবে, এটা আমার মনে হয় কেউ কেউ পছন্দ করেনি।  তাই একটা সন্দেহ থেকেই যায়, তার মৃত্যুর দূর্ঘটনা নিয়ে ? আমরা তখন থেকে শুনেছি যে, সাইফুর রহমান সাহেবের এ দুর্ঘটনা এটা কি নিছক দুর্ঘটনা? এর পেছনে কোন ষড়যন্ত্র আছে কিনা এটি আমাদের খুঁজে বের করতে হবে।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে টানা অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী এম সাইফুর রহমানের কর্মজীবন তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মরহুম সাইফুর রহমান এ জাতির সম্পদ, বিএনপির গৌরব। তার নানা অবদানের কারণে তিনি জাতির সম্পদের পরিনত হয়েছিলেন। এত বিস্তৃত তার অর্জন যা দেশে-বিদেশে স্বীকৃত। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতেন এ কারণে আমরা গর্ববোধ করি। 

রিজভী বলেন, দেশের অর্থনীতির ভিত্তি তৈরিতে এম সাইফুর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক পর্যায়েও তিনি সম্মানিত ছিলেন। 

আরও পড়ুন<<>>বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির

তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার চ্যাম্পিয়ন ছিল। সাইফুর রহমানের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও নীতি অনুসরণ করে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এম সাইফুর রহমান অর্থমন্ত্রী হিসেবে তার সুপার ক্যাপাসিটি ছিল। তার কৃষি অর্থনীতির কর্মসূচিগুলো দেশে কার্তিক মাসের অভাবের সময় দূরীভূত করেছে।

শেয়ার বাজার লুট নিয়ে তিনি আরও বলেন, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলে তখন শেয়ার বাজার লুট হয়নি। এটি তার বিশাল অবদান। দেশের অর্থনীতিকে একটি মজবুত জায়গায় নিতে সাইফুর রহমানের বিশাল অবদান ছিল।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির আমল সব সময় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন।

তিনি আরও বলেন, একটি দেশ কৃষি অর্থনীতির ওপর ভিত্তি করে সমৃদ্ধির দিকে যাবে এটা কেউ ভাবতে পারেনি। অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান পেরেছিলেন। আজকে দেশের অর্থনীতির যে ভীত তা সাইফুর রহমানের একক অবদান। সামাজিক সুরক্ষা ধারণা এদেশে প্রথম দিয়েছিলেন সাইফুর রহমান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়