Apan Desh | আপন দেশ

পুলিশ সদর দফতর

সাত মাসে উদ্ধার হয়েছে হারানো শিশুর ৭৭ শতাংশ

সাত মাসে উদ্ধার হয়েছে হারানো শিশুর ৭৭ শতাংশ

চলতি বছরের প্রথম ৭ মাসে ১০ থেকে ১৭ বছর বয়সি শিশু নিখোঁজ হয়েছে ১৫ হাজার ২৪৩ জন। তার মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে, আবার কেউ ফিরে এসেছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। তবে নিখোঁজ হওয়াদের মধ্যে এখনও ২ হাজারের বেশি শিশু এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এ তথ্য দিয়ে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানে নিখোঁজের খবর বলা হলেও উদ্ধার বা ফিরে আসার কোনো তথ্য দেয়া হয়নি। সে বিভ্রান্তি দূর করতেই বিজ্ঞপ্তিতে নিখোঁজের তথ্য তুলে ধরেছে পুলিশ সদর দফতর।

০৮:৫৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement