ফাইল ছবি, আপন দেশ
বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে।
আরও পড়ুন<<>>চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—ডিআইজি, হাইওয়ে পুলিশ মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী; অতিরিক্ত ডিআইজি, সিআইডি মোহাম্মদ সরোয়ার হোসেন; অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ বিধান ত্রিপুরা; অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা ড. একেএম ইকবাল হোসেন; ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহী মো. ওয়ালিদ হোসেন; অতিরিক্ত ডিআইজি, এপিবিএন সহেলী ফেরদৌস; অতিরিক্ত ডিআইজি, সিআইডি রেবেকা সুলতানা; সারদা, রাজশাহী মোহাম্মদ তবারক উল্লাহ; অতিরিক্ত ডিআইজি, পুলিশ টেলিকম, ঢাকা হাসিনা রহমান; অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদফতর (টিআর), উপপুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ মো. হাবিবুর রহমান; বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সংযুক্ত ফয়সল মাহমুদ; অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর কানিজ ফাতেমা; অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ সুলতানা নাজমা হোসেন; অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশ জেসমিন বেগম; পুলিশ সুপার, টিডিএস, ঢাকা আব্দুর রহিম শাহ চৌধুরী; ডিআইজি, সিআইডি সানা শামীনুর রহমান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোছা. ফরিদা ইয়াসমিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে রোববার (০৫ জুলাই) সরকার ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে (১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন এসপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। গত ০৩ মে ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এবং ২২ এপ্রিল একই বিধানে ১১ জন ডিআইজি ও দুজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































