Apan Desh | আপন দেশ

বাধ্যতামূলক অবসর

বিসিএসধারী ১৭ পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

বিসিএসধারী ১৭ পুলিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। রোববার (০৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের এ অবসর দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্তদের মধ্যে আছেন- ডিআইজি পদমর্যাদার একাধিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের প্রধান এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার।

০৮:৩৪ পিএম, ৩ মে ২০২৬ রোববার

৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

পাঁচ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (০৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ৫ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অবসরে যাওয়া ৫ অতিরিক্ত আইজিপি হলেন, নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ান, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদরদপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা ও রাজশাহী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী।

০১:৪৬ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার

দুর্নীতির অভিযোগে ডব্লিউএইচও থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পুতুল

দুর্নীতির অভিযোগে ডব্লিউএইচও থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পুতুল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক অফিসের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) থেকে তার এ ছুটি কার্যকর হয়েছে। বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে। গত বছর জুলাই আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

০৯:১৪ এএম, ১২ জুলাই ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement