Apan Desh | আপন দেশ

সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ ৭টি মামলা রয়েছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২০, ১৮ জুলাই ২০২৬

সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ ৭টি মামলা রয়েছে: ডিএমপি

ছবি : আপন দেশ

রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি।

ওসমান গণি বলেন, গ্রেফতারদের দেয়া তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিস থেকে লুকানো অবস্থায় তিনটি বিদেশি রিভালভার উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ ৭টি মামলা রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে আবারও অপরাধ কর্মকাণ্ড চালাতো।

আরও পড়ুন : পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

গত কয়েক মাস ধরে মতিঝিল এলাকায় যেসব অপরাধ কর্মকাণ্ড হয়েছে, তার বেশিরভাগ কাজের সঙ্গে বাপ্পি ও তার সহযোগীদের সংযোগ পাওয়া গেছে। পরে শুক্রবার (১৭ জুলাই) মতিঝিল এলাকার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়