ছবি: সংগৃহীত
দেশে ফিরেছেন ইরানে আটকে পড়া তিন বাংলাদেশি নাগরিক। তেহরানের বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএমর সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়েছে।
সোমবার (২৯ জুন) ইরানের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, এসব বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানো মোটেও সহজ ছিল না। তিনজনের দুইজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে গিয়ে গুরুতর আহত হন। দেশে ফেরার আগে তাদের চিকিৎসার প্রয়োজন পড়ে। অপর একজন সংঘাতের সময় তুরস্ক সীমান্তের দিকে যাওয়ার পথে আটক হন।
দূতাবাসের উদ্যোগ ও আইওএমের ঘনিষ্ঠ সহযোগিতায় তাদের তেহরানে এনে নিরাপদ আবাসন, খাবার, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং দেশে ফেরার সব ব্যবস্থা নিশ্চিত করা হয়। তাদের যাত্রাপথে আর্থিক সহায়তার পাশাপাশি বাংলাদেশে পৌঁছানোর পর পুনর্বাসনের জন্যও আইওএম তাদের আর্থিক সহায়তা দেবে।
আরও পড়ুন <<>> এনবিআরের নতুন চেয়ারম্যান আহসাব হাবিব
এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতার জন্য বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
বাংলাদেশ দূতাবাস তেহরান সর্বদা প্রবাসে বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের পাশে রয়েছে। সবাইকে অনুরোধ জানাচ্ছে অনিয়মিত অভিবাসনের ঝুঁকিপূর্ণ পথ পরিহার করার জন্য। এ ধরনের যাত্রা জীবনহানি, গুরুতর আঘাত, দীর্ঘস্থায়ী আটক কারণ হতে পারে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































