Apan Desh | আপন দেশ

নিখোঁজ শিশু মাহাদির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৩৯, ২৪ জুন ২০২৬

নিখোঁজ শিশু মাহাদির মরদেহ উদ্ধার

ফাইল ছবি, আপন দেশ

রাজধানীর খিলক্ষেতে নিখোঁজের একদিন পর ৪ বছরের শিশু মাহাদির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় খিলক্ষেত জামতলা এলাকার একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার ওসি মো. সোরহাব আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহাদি পরিবারের সঙ্গে খিলক্ষেত জামতলা এলাকায় বসবাস করত। মঙ্গলবার (২৩ জুন) থেকে দুপুর সে নিখোঁজ ছিল। 

আরও পড়ুন<<>>খাগড়াছড়িতে গোলাগুলি, ইউপিডিএফ সদস্য নিহত

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তিনি আরও জানান, শিশুটি যেখানে খেলাধুলা করত, তার পাশের একটি জলাশয় থেকেই লাশ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে শরীরে কোনো স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার চোখ দুটি ফোলা ছিল। ঘটনাটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়