Apan Desh | আপন দেশ

তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব, সম্পাদক মোবারক

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৬, ১২ সেপ্টেম্বর ২০২৬

তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব, সম্পাদক মোবারক

ফাইল ছবি, আপন দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন তেঁতুলিয়া প্রেসক্লাবের দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক দিনকালের প্রতিনিধি সোহরাব আলীকে সভাপতি এবং দৈনিক কালবেলার প্রতিনিধি মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি তরিকুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুর রাজ্জাক ও জাবেদুর রহমান জাবেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ বাসেত, আতিকুজ্জামান শাকিল, হাফিজুর রহমান হাবিব, এসকে দোয়েল, রনি মিয়াজী, আহসান হাবীব, জুলহাস উদ্দিন, আল আমিন এবং রবিউল ইসলাম রতনসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। 

আরও পড়ুন<<>>সীমান্তে বিজিবির অভিযান, ২০ লাখ টাকার পণ্য জব্দ

সভার শুরুতে তেঁতুলিয়া প্রেসক্লাবের সাংগঠনিক ভিত্তি শক্তিশালীকরণ, উন্নয়ন পরিকল্পনা এবং ক্লাবের অভ্যন্তরীণ দীর্ঘদিনের সমস্যাগুলো নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে উপস্থিত সদস্যদের জোরালো দাবির প্রেক্ষিতে দীর্ঘ সময় পর এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সবার সম্মতিতে আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। ক্লাবের অভ্যন্তরীণ সকল সমস্যা নিরসনসহ সদস্যদের পেশাগত মানোন্নয়ন, জীবনমান উন্নয়ন এবং সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করাই আমাদের প্রধান লক্ষ্য।

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি গঠিত হওয়ায় তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও নতুন প্রাণের সঞ্চার হয়েছে। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়