Apan Desh | আপন দেশ

‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ব্যাপারে সরকার আশাবাদী’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৫, ২৩ জুন ২০২৬

‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ব্যাপারে সরকার আশাবাদী’

ছবি : আপন দেশ

বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে মালয়েশিয়া সরকারের আগ্রহ প্রকাশ পাওয়ায় দেশটির শ্রমবাজার আবারও খোলার ব্যাপারে সরকার আশাবাদী। এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়েছে। শ্রমবাজার খোলার ব্যাপারে সরকার আশাবাদী।
 
অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত হতে আগ্রহী জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে মালয়েশিয়ার সমর্থন আদায়ে প্রচেষ্টা চলছে। দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা চলছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, একটি মিডিয়া কমিশন গঠনে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত কমিশনের রিপোর্টও বিবেচনায় নেয়া হবে।
 
আওয়ামী লীগের কর্মসূচি প্রশ্নে তিনি বলেন, কোনো কর্মসূচি নিলে সেটি হবে বেআইনি। তাই সরকার তাদের কর্মসূচি ঘিরে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নানা ব্যবস্থা নিয়েছে। তবে, কর্মসূচি গ্রহণ করতে আওয়ামী লীগের নৈতিক সাহস রয়েছে বলেও মনে হয় না। আর, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সেটি নির্ধারণ হবে আদালতে।

আরও পড়ুন : শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মোশারফ গ্রেফতার

তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি হবে না সেই প্রশ্ন যেমন আছে, দলটি দেশের গণতান্ত্রিক রীতিনীতি মানছে কিনা সেটাও প্রশ্ন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement