Apan Desh | আপন দেশ

শ্রম বাজার

৯৯০ এজেন্সিকে জবাবদিহির অনুরোধ সৌদি রাষ্ট্রদূতের

৯৯০ এজেন্সিকে জবাবদিহির অনুরোধ সৌদি রাষ্ট্রদূতের

সৌদিতে নিবন্ধিত ৯৯০ এজেন্সিকে জবাবদিহির আওতায় আনার জন্য বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান। সাক্ষাৎকালে ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া কর্মীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সৌদি সরকার ও দূতাবাসের সাথে সমন্বয় করে একটি বিশেষ অ্যাপ তৈরির প্রস্তাবও দেন। সাক্ষাৎকালে আরিফুল হক চৌধুরী বলেন, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ দেয়ার জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ হতে সৌদি সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

০৫:৫৫ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

ইউরোপসহ ৭ দেশের শ্রমবাজারে চুক্তির উদ্যোগ

ইউরোপসহ ৭ দেশের শ্রমবাজারে চুক্তির উদ্যোগ

মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরানসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত দেশগুলোর মধ্যে রয়েছে সার্বিয়া, গ্রীস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় দেশেও বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ বাড়াতে কাজ চলছে। নরসিংদী-৫ আসনের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের বাইরে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা হচ্ছে। এ জন্য উচ্চপর্যায়ের সফরের উদ্যোগ নেয়া হয়েছে।

০২:২৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার চালুর উদ্যোগ সরকারের

মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার চালুর উদ্যোগ সরকারের

বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং অভিবাসন ব্যয় নির্ধারণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বাজার সক্রিয় করার পাশাপাশি নতুন শ্রমবাজার সম্প্রসারণের দিকেও জোর দেয়া হচ্ছে। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক সাংবাদিকদের এসব তথ্য জানান। মো. নুরুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার দ্রুত চালুর উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে থাইল্যান্ডসহ সম্ভাবনাময় নতুন বাজারে জনশক্তি রফতানির জটিলতা দূর করতে কাজ চলছে।

০৩:২৯ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

‘শ্রম অধিকার শক্তিশালী করলেই মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব ’

‘শ্রম অধিকার শক্তিশালী করলেই মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়া সম্ভব ’

বাংলাদেশকে মর্যাদাপূর্ণ দেশ হিসেবে গড়তে শ্রম অধিকারই প্রধান উপায়। এমনটাই মনে করে সরকার গঠিত শ্রম সংস্কার কমিশন।সোমবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর শ্রম ভবনে সংবাদ সম্মেলন হয়। এখানেই কমিশনের পক্ষ থেকে এসব কথা বলেন প্রধান সৈয়দ সুলতান আহম্মদ। এর আগে দুপুর ১২টায় যমুনা ভবনে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। ড. মুহাম্মদ ইউনূসের হাতে হস্তান্তর করা হয় চূড়ান্ত প্রতিবেদন। ২০২৪ সালের ১৭ নভেম্বর গঠিত হয় শ্রম সংস্কার কমিশন। প্রধান করা হয় সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে। সদস্য ছিলেন আরও ৯ জন।

০৯:৪৬ পিএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার

এক ঘণ্টার হাটে দুধ বিক্রি হয় ৮০০ লিটার

এক ঘণ্টার হাটে দুধ বিক্রি হয় ৮০০ লিটার

মানিকগঞ্জের সাটুরিয়ার ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে দেশীয় প্রজাতির গাভির দুধ বিক্রি করতে সমেবেত হন ১০ গ্রামের মানুষ। এতে দুধ বিক্রেতা আর ক্রেতাদের ভিড়ে মিলনমেলায় পরিণত হয় স্থানটি। প্রতিদিন দুধ বিক্রি করে পয়সা নিয়ে ফিরে যান বাড়িতে। কারো হাতে কলস, কারো হাতে জগ, কেউ আবার মাথায় নিয়েছেন পাতিল। প্রতিদিন সকাল হলেই এমন দৃশ্য দেখা যায় সাটুরিয়া উপজেলার রাজৈরের খেয়াঘাটে। নদী পাড়ি দিয়ে যুবক, বৃদ্ধ ও নারীরা এসে হাজির হন গোপালপুর বাজারে। সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন এভাবে দল বেঁধে বিক্রি করতে আসেন তাদের গরুর দুধ।

০৬:১০ পিএম, ৫ অক্টোবর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement