ছবি: আপন দেশ
দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখে যাচ্ছেন প্রবাসীরা। বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে সচল রাখছেন অর্থনীতির চাকা। তাই এ রেমিট্যান্সযোদ্ধাদের ‘বীরের মর্যাদা’ দেয়ার বিষয়ে একমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে ১৪৭ বিধিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের আনা এক প্রস্তাবের ওপর স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
একই সঙ্গে প্রবাসীদের জন্য ‘ওয়ার্কিং কমিটি’ গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে প্রবাসীদের যথাযথ সম্মান ও অগ্রাধিকার নিশ্চিত করতে এ কমিটি গঠন করা হবে। স্বরাষ্ট্র, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ কমিটি গঠিত হবে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
প্রস্তাবটির বিষয় ছিল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের সমস্যা সমাধান। তাদের কল্যাণ নিশ্চিত, রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী ও টেকসই করা এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান অব্যাহত রাখার বিষয়ে আলোচনা।
আরও পড়ুন <<>> পারমাণবিক বিশেষজ্ঞ তৈরিতে রাশিয়ার সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
গুরুত্বপূর্ণ এ প্রস্তাব উত্থাপনের জন্য বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আজ জাতীয় নেতার মতো বক্তব্য রেখেছেন।
তিনি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের বীরের মর্যাদা দেয়ার কথা বলেছেন। আমরা অবশ্যই সংসদে আলোচনা করে তাদের এ মর্যাদা দিতে পারি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































