Apan Desh | আপন দেশ

রাজধানীতে ২ বাসের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৩, ২৭ মে ২০২৬

আপডেট: ১০:০২, ২৭ মে ২০২৬

রাজধানীতে ২ বাসের সংঘর্ষ, নিহত ১

ছবি : আপন দেশ

রাজধানীর নর্দায় বরিশালগামী একটি বাসের সঙ্গে আকাশ পরিবহনের আরেকটি বাসের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (২৭ মে) সকালে রাজধানীর নর্দা এ দুর্ঘটনাটি ঘটেছে। 

জানা গেছে, এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নর্দা এলাকায় ‘আকাশ পরিবহন’ নামের একটি বাসকে পেছন থেকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী ‘ইসলাম পরিবহন’ নামের অপর একটি বাস। ধাক্কা দেওয়ার পর ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর উলটে যায়। এ সংঘর্ষে আকাশ পরিবহনের বাসের পেছনের ডান পাশের অংশটি মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান।

খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা বাস থেকে একজনের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বারিধারা জেনারেল হাসপাতালে পাঠান। 

আরও পড়ুন : পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়