Apan Desh | আপন দেশ

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৫, ২০ মে ২০২৬

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

ছবি: আপন দেশ

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ হাসপাতালের নতুন নামকরণ করা হয়েছে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’।

মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন <<>> হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়