ফাইল ছবি
নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারীরা। দাবি আদায়ে আগামী ১২ জুন সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয় ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’।
সংগঠনের নেতারা জানান, ১২ জুনের অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার ও ধারাবাহিক কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা বলেন, দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানানো হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এতে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সংকট নিরসনে দ্রুত গেজেট প্রকাশে সরকারের সরাসরি হস্তক্ষেপও দাবি করেন তারা।
আরও পড়ুন <<>> শিশু-কিশোরদের অংশগ্রহণে গুলশান সোসাইটির পরিচ্ছন্নতা অভিযান
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. লুৎফর রহমান।
তিনি বলেন, গত ১১ বছর ধরে প্রজাতন্ত্রের কর্মচারীরা নতুন পে স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। এ সময়ে সম্মিলিত মুদ্রাস্ফীতি বেড়েছে ১০৮ শতাংশ।
তার ভাষ্য, ২০১৫ সালের বেতন কাঠামো নিয়ে ২০২৬ সালে এসে কর্মচারীদের পক্ষে সংসারের ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































