ছবি: আপন দেশ
পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন ঢাকা’ বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়ে এ আহবান জানান তিনি।
আরও পড়ুন<<>>‘তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন’
ইশরাক হোসেন বলেন, আধুনিক এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিজ নিজ বাসার আশপাশের এলাকা পরিষ্কারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে নিতে হবে।
বিএনপি এবং তার অঙ্গসংগঠনের সব কর্মীকেও ক্লিন ঢাকা বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































