ফাইল ছবি, আপন দেশ
রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। নির্বাচিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
পুলিশ সপ্তাহ ২০২৬ এর চতুর্থ ও শেষ দিনে বুধবার (১৩ মে) বিকেল এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন<<>>সময় টিভির এমডিসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী পনেরো দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকিরের নিকট উপস্থাপন করবেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন। এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































