Apan Desh | আপন দেশ

‘অপপ্রচারের মাধ্যমে প্রতিরক্ষাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা চলছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৩, ১৩ মে ২০২৬

‘অপপ্রচারের মাধ্যমে প্রতিরক্ষাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা চলছে’

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের মাধ্যমে  প্রতিরক্ষাবাহিনীর মনোবল ভেঙে দেয়ার চেষ্টা করছে একটি কুচক্রী মহল।

বুধবার (১৩ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন (ইএফএ) এ অভিযোগ করে।

এ সময় সম্প্রতি সশস্ত্রবাহিনীকে নিয়ে সমালোচনা করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরীকে আইনের আওতায় আনার দাবি করেছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন।

সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট (অবসরপ্রাপ্ত ) সাইফুল্লাহ খান সাইফ বলেন, ‘পরিকল্পিতভাবে প্রতিরক্ষা বাহিনীর মনোবল ভেঙে দেয়ার চেষ্টা চলছে।’

আরও পড়ুন : ২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

পাশাপাশি সশস্ত্রবাহিনীর জন্য আলাদা সাইবার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement