Apan Desh | আপন দেশ

মেগা প্রকল্পের নামে টাকা অপচয় করবে না সরকার: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৬, ৫ মে ২০২৬

আপডেট: ১৮:৪৭, ৫ মে ২০২৬

মেগা প্রকল্পের নামে টাকা অপচয় করবে না সরকার: সেতুমন্ত্রী

ছবি : আপন দেশ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করতে চায় না বর্তমান সরকার।

মঙ্গলবার (০৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় তিনি গতানুগতিক এ মেগা প্রকল্পের সমালোচনা করেছেন।

শেখ রবিউল আলম বলেন, প্রকল্পের লাভ কেবল কাগজে-কলমে বা তাত্ত্বিকভাবে দেখালেই চলবে না, বরং এর সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি জানান।

এ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও আলোকপাত করেন।

তিনি মন্তব্য করেন যে, সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছে যে বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি; কাজের মাধ্যমে এ নেতিবাচক ধারণাটি পরিবর্তন করতে হবে।

আরও পড়ুন <> ইউনিফাইড টোল সিস্টেমে রেগনামের ডিজিটাল চুরি হাজার কোটি

প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন যেন প্রতিটি কাজ এমনভাবে সম্পন্ন করা হয় যা সততা ও জবাবদিহিতার উদাহরণ হয়ে থাকে।

প্রসঙ্গত, প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর উপজেলাকে সরাসরি সংযুক্ত করবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা প্রাথমিক ব্যয় ধরা হওয়া এ প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার যানজট নিরসনে এবং উপশহরগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনে এটি বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়