Apan Desh | আপন দেশ

বাধ্যতামূলক অবসরে ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৮, ২২ এপ্রিল ২০২৬

আপডেট: ২২:০৯, ২২ এপ্রিল ২০২৬

বাধ্যতামূলক অবসরে ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা 

ফাইল ছবি, আপন দেশ

উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শকসহ (ডিআইজি) বাংলাদেশ পুলিশের ১৩ জন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর প্রদান করা হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— পুলিশ স্টাফ কলেজের ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) (পলাতক) মো. আশরাফুজ্জামান, অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুল ইসলাম। 

আরও পড়ুন<<>>পেপ্যাল চালুর কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

এছাড়া পুলিশ সদর দফতরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন, পুলিশ সদর দফতরের (টিআর) ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং এপিবিএনের (পার্বত্য জেলা) ডিআইজি সালমা বেগম।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়