Apan Desh | আপন দেশ

ডিআইজি

অপকর্মের দায়ে অতিরিক্ত ডিআইজি জহির প্রত্যাহার

অপকর্মের দায়ে অতিরিক্ত ডিআইজি জহির প্রত্যাহার

রাজধানীর ভাটারায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ জনকে আটকের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে রাজধানীর পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মাদকসহ ৮৫ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ। ডিবি জানিয়েছে, ওই বাড়িতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে এসব পার্টিতে লোকজনকে আমন্ত্রণ জানানো হতো। অভিযানে সেখান থেকে পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে।

০৬:৩৫ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement