Apan Desh | আপন দেশ

‘পরে আরও কী খাবেন, গড নোজ’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:২৬, ২১ এপ্রিল ২০২৬

‘পরে আরও কী খাবেন, গড নোজ’

ফাইল ছবি

দেশের সর্বোচ্চ আইন প্রণয়নের মঞ্চজাতীয় সংসদ। যেখানে প্রতিটি শব্দ নথিভুক্ত হয় ইতিহাসের অংশ হিসেবে। সে সংসদের মূল অধিবেশন কক্ষেই দেখা গেলো এক ভিন্ন দৃশ্য। অধিবেশন চলাকালে এক সংসদ সদস্যকে খাবার খেতে দেখেন স্পিকার।

মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার চেয়ারে বসে দেখতে পান, এক সংসদ সদস্য কিছু খাচ্ছেন।

এ সময় তিনি মাইকে ওই সংসদ সদস্যের কাছে জানতে চান, তিনি কী খাচ্ছেন। জবাবে সে সংসদ সদস্য গরম পানি পান করছেন বলে জানান। প্রতিউত্তরে স্পিকার ক্ষুব্ধ স্বরে বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ।’

তবে কে সে সংসদ সদস্য, তা সঙ্গে সঙ্গেই জানা যায়নি; কারণ টেলিভিশন ক্যামেরা ওই মুহূর্তে সেদিকে না থাকায় তার পরিচয় আড়ালেই থেকে যায়।

সংসদের রুলস অব প্রসিডিউর বা কার্যপ্রণালী বিধিতে অধিবেশন কক্ষে বসে না খাওয়ার ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। তবে ৩১১ নম্বর বিধি অনুযায়ী, সংসদ কক্ষটি সংসদের বৈঠক ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যেহেতু খাওয়া-দাওয়া সংসদের আনুষ্ঠানিক বৈঠকের কোনো অংশ নয়, তাই অধিবেশন কক্ষে বসে খাওয়া এ বিধির পরিপন্থী। এমন রেওয়াজও দেখা যায় না সংসদে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়