Apan Desh | আপন দেশ

বিমান খাতের উন্নয়নে জার্মানির সহযোগিতা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৬, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:৩৭, ১৯ এপ্রিল ২০২৬

বিমান খাতের উন্নয়নে জার্মানির সহযোগিতা চায় বাংলাদেশ

ছবি: আপন দেশ

দেশের বেসামরিক বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের দফতরে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয় উঠে আসে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে বাংলাদেশের বিমান খাতের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে জার্মানির অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেয়া হয়।
এ সময় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস প্রদানে জার্মান প্রতিষ্ঠান অ্যারোডাটার আগ্রহের বিষয়টি তুলে ধরেন। জবাবে মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত দেশের বেসামরিক বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়