ফাইল ছবি
বিদ্যুৎ উপকেন্দ্রের সোর্স লাইন নির্মাণকাজের জন্য দেশের কয়েকটি এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। রোববার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৮ এপ্রিল) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিলেট বিউবো’র ৩৩/১১ কেবি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণকাজের জন্য রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডার ও ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন<<>>ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ
এলাকাগুলো হলো- সিলেট নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, লতিফ মঞ্জিল, নিকুঞ্জ, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেট ও এর আশপাশের এলাকা।
এছাড়াও ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার এলাকার লাভলী রোড, বর্ণমালা স্কুল, তপোবন আবাসিক এলাকা, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, বাগবাড়ী, আখরাগলি, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও এর আশপাশের এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































