Apan Desh | আপন দেশ

সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার

বরিশাল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৪, ১৮ এপ্রিল ২০২৬

সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার

ফাইল ছবি

দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বিরোধী দলের প্রতি কারণে-অকারণে ওয়াকআউট না করার আহবান জানিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টা বরিশাল নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার এবং এটি একটি রাজনৈতিক চর্চা। তবে রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করতে গিয়ে যেন জনগণের অধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সরকার ও বিরোধী দল উভয়কেই সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, গত ১৬ বছরে দেশে গণতন্ত্রের চর্চা ব্যাহত হয়েছে। গণতন্ত্রের অভাবে হত্যা, গুম, লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচারের ঘটনা ঘটেছে। বিগত সময়টি জাতীয় জীবনের জন্য অন্ধকারাচ্ছন্ন ছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে, যাতে জনগণ অবাধ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের দলকে বেছে নিতে পারে।

আরও পড়ুন <<>> ‘এনসিটি ইস্যুতে রাষ্ট্র-জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে’

তিনি আরও বলেন, বিরোধী দলকে সংসদে কার্যকর ভূমিকা পালনের জন্য যথাযথ সুযোগ দিতে হবে। একই সঙ্গে তিনি বিরোধী দলের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহবান জানান।

স্পিকার বলেন, যারা স্বৈরশাসনের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছে, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। ভবিষ্যতে কোনো স্বৈরশাসকের উত্থান যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে সে স্বপ্ন দ্রুতই বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি।

এসময় বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার সরকারের দুই মাসে যত অর্জন ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের বিগত সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে বাংলাদেশ সফরে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প