ছবি : আপন দেশ
মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। দীর্ঘ দিন ধরে দেশের পেট্রোল স্টেশনগুলোতে তেল নিতে বেগ পেতে হচ্ছে গ্রাহকদের। অনেক জায়গায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না কেউ কেউ। এমন পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় হ্রাস করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পরিপত্রে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারের পরিচালন ব্যয় হ্রাসকল্পে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত-
১. সরকারি গাড়িতে মাসিক ভিত্তিতে বরাদ্দকৃত জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ হ্রাস করতে হবে।
২. সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ দেয়া এবং সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে।
৩. প্রশিক্ষণ ব্যয় ব্যতীত অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে।
৪. সভা/সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে এবং সেমিনার/কনফারেন্স ব্যয় ২০ শতাংশ হাস করতে হবে।
৫. ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ হ্রাস করতে হবে।
৬. সরকারি খাতে গাড়ি, জলযান, আকাশযান এবং কম্পিউটার ক্রয় শতভাগ হ্রাস করতে হবে।
আরও েপড়ুন<<>>ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
৭. সরকারি কার্যালয়ে জ্বালানি/বিদ্যুৎ/গ্যাস ব্যবহার ৩০ শতাংশ হ্রাস করতে হবে।
৮. আবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবন শোভাবর্ধন ব্যয় ৫০ শতাংশ হ্রাস করতে হবে।
৯. ভূমি অধিগ্রহণ ব্যয় শতভাগ হ্রাস করতে হবে।
এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে জানিয়ে দেশের সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২ এপ্রিল মন্ত্রিসভা বৈঠকে বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যমান সংঘাতে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে প্রভাব; পরিস্থিতি মোকাবিলায় গৃহীত কর্মকৌশল (স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি) এবং অর্থায়ন কৌশল সম্বলিত অর্থ বিভাগের প্রণীত কর্মপরিকল্পনা পর্যালোচনা করে বিভিন্ন ব্যয় সাশ্রয়ের সিদ্ধান্ত নেয় সরকার।
ওইদিন মন্ত্রিসভা বৈঠকে অফিস সময় এক ঘণ্টা কমানো, দোকানপাট বন্ধের সময়সীমা বেধে দেয়াসহ সরকারি বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে এক গুচ্ছ সিদ্ধান্ত নেয়া হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































