স্কুলে ভর্তিতে লটারি বাতিল করে আদেশ জারি
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির পদ্ধতি বাতিল করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এ পদ্ধতি আর চালু থাকবে না।
১১:১৩ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার