প্রধানমন্ত্রী তারেক রহমান
শিশুতোষ নাটক দেখতে সপরিবারে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তারা শিশুতোষ নাটকটি দেখতে যান। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে।
মিডিয়া সেল জানায়, সপরিবারে বেইলি রোডে শিকড় চিলড্রেন্স থিয়েটার প্রযোজনায় শিশুদের নিয়ে এক প্রাণবন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































