Apan Desh | আপন দেশ

মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০০, ১০ এপ্রিল ২০২৬

আপডেট: ২৩:০২, ১০ এপ্রিল ২০২৬

মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার: স্পিকার

ছবি: আপন দেশ

এত অসহিষ্ণ হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে জানিয়েছেন উত্তেজিত হাসনাত আব্দুল্লাহকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, মৌখিক কথাবার্তা স্কোপ খুবই কম। নোটিস দেবেন, উইল অ্যাডজিকিউটেড অন দ্য নোটিসেস। এখন প্রশ্ন হলো, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে।

শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিন জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে স্পিকার এসব কথা বলেন। 

‘জুলাই গণঅভ্যুত্থান স্মুতি জাদুঘর আইন, ২০২৬’ বিল পাসের পর বিরোধী দলের আপত্তি নিয়ে সংসদ সদস্যদের আলোচনার সময় স্পিকার রুলিং দেন।   

এসময় স্পিকার বলেন, মাননীয় বিরোধী দল নেতা আমি একটা কথা বলি— তারপর প্রয়োজন হলে আপনি বলবেন, মাননীয় সদস্যবৃন্দ এটি নিয়ে ৯০টি বিল পাস করা হয়েছে । একটি মাত্র বিল বাকি আছে এবং এ বিলগুলো পাস করার ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল যে চমৎকার সমঝোতা দেখিয়েছেন, এটাও কিন্তু সংসদীয় ইতিহাসে বিরল।

তিনি বলেন, আমার অনেক বয়স হয়েছে, এর আগের ছয়টি সংসদ দেখেছি। এত সুন্দর পরিবেশ, সহযোগিতামূলক পরিবেশ আগে কোনও সংসদে ছিল না। এখানে পুরোনো সদস্য মো. শাহজাহান এবং গাজী নজরুল ইসলাম আছেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। অতীতের সংসদগুলোর সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কী ধরনের পরিবেশ ছিল, কী ধরনের মনোভাব ছিল? কী ধরনের তীর্যক, অশ্লীল বাক্য বিনিময় হতো। সে তুলনায় অনেক ভালোভাবে এ সংসদে শুরু হয়েছে এবং সর্বশেষে আইনমন্ত্রী যে কথাটি বললেন— আপনাদের যে আপত্তি, প্রয়োজন হলে এটারও তো একটা রেমিডি আছে।

আরও পড়ুন <<>> চতুর্থবার বিরোধী দলের ওয়াকআউট

তিনি আবার বলেন, আমি মনে করি, এ বিষয়টি নিয়ে এত অসহিষ্ণ হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ— দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে, আর মৌখিক কথাবার্তা স্কোপ খুবই কম। নোটিস দেবেন, উইল অ্যাডজুকিউটেড অন দ্য নোটিসেস। এখন প্রশ্ন হলো, আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন। সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে। এবং আরেকটি কথা হলো যে, সংসদের পরিবেশটা আমরা একটু ভালো রাখি। সংসদের চমৎকার বিগিনিং এত বড় একটা জুলাই অভ্যুত্থানের পর এ সংসদ গৃহীত হয়েছে। এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই হয়েছে যে ৭৭, ৭৮ জন বিরাট ব্যাপার একটা সংসদে। সুতরাং, আমরা এ স্পিরিট অব কো-অপারেশন নিয়ে সামনে এগোতে চাই।

স্পিকার বলেন, আপনাদের আপত্তি অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে আবারও বিলে সংশোধনী আনা যাবে। এ সংসদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। লেট আস বিয়ার উইথ অল দিস ডিফারেন্সেস। আমরা সকল ধরনের সুবিধা-অসুবিধা, মতানৈক্য কমিয়ে আনতে পারি। গণতন্ত্রের সৌন্দর্যই হলো এর মত ভিন্নতা। না হলে তো একটা দলই থাকতো দেশে। এখানে তিন-চারটি দল, অলরেডি আপনারা এখানে রিপ্রেজেন্টেড। সুতরাং, আমি স্পিকার হিসেবে আপনাদেরকে এনসিউর করতে পারি, আই উইল ডু মাই বেস্ট। টু সি দ্যাট অপোজিশন গেটস ইস ডিউ। এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়