ছবি: আপন দেশ
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। সরকার এ খাত সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুসন্ধানী সাংবাদিকতা ও নাগরিক উদ্যোগ রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি অভিমত দেন।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাজধানীতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন<<>>শ্রমবাজার নিয়ে সুখবর দিলো মালয়েশিয়া
ইআরএফ ও সংশ্লিষ্ট অংশীজনদের ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তাদের সমালোচনা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ সরকারকে আরও কার্যকর এবং জবাবদিহিমূলক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিকার ব্যবস্থা গড়ে তোলা এবং অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য কল্যাণমূলক কাঠামো প্রণয়নের কাজ এগিয়ে চলছে।
গণমাধ্যম খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর রিফর্ম ট্র্যাকিং ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে।
এ সময় তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকার, গণমাধ্যম ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণমুখী মিডিয়া পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য, নূরুল কবীর এবং শামসুল হক জাহিদ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































