Apan Desh | আপন দেশ

আমীর হামজার বিচার চাইলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৯, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:৫০, ২ এপ্রিল ২০২৬

আমীর হামজার বিচার চাইলেন রুমিন ফারহানা

ব্যারিস্টার ‍রুমিন ফারহানা

নারী সংসদ সদস্যদের নিয়ে ওয়াজ মাহফিলে কদাকার কুৎসিত বক্তব্য দেয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমীর হামজার বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

এ বিষয়ে স্পিকারের কাছে বিচার দাবি করেন তিনি। 

রুমিন ফারহানা বলেন, আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এ সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য কদাকার, কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন। কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন। আমি আপনার কাছে এ বিষয়ে বিচার চাইছি।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে বিচার দাবি করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। 

আরও পড়ুন<<>>জঙ্গি সম্মোধন করায় তদন্ত চাইলেন এমপি হানজালা

বক্তব্যে রুমিন ফারহানা বলেন, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন, কথাটি দুঃখজনক নিঃসন্দেহে। কিন্তু আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই, আজকে (একটি ইংরেজি দৈনিকের নাম উল্লেখ করে) খবর প্রকাশিত হয়েছে, এ সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এ সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য কদাকার, কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন, কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছেন। আমি আপনার কাছে এ বিষয়ে বিচার চাইছি। আমি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি (স্পিকার) বিষয়টিকে দেখবেন।

এরপর স্পিকার বলেন, সংসদ সদস্য আপনি রুলস অব প্রসিপিউর পড়লে দেখবেন, সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনও পয়েন্ট অফ অর্ডার হয় না।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়