Apan Desh | আপন দেশ

স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪২, ১ এপ্রিল ২০২৬

স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

ফাইল ছবি

রাজধানীর শ্যামপুরে আরএসএম স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বুধবার (০১ এপ্রিল) সকাল ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দগ্ধরা হলেন- হীরা (৩৫), মানিক (৪৫), রাজিব আলী (২৯), আরশাদ (৪৫), খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মতিউর রহমান (২২) ও ইউসুফ (৪০)।

আরও পড়ুন<<>>মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ

ডা. শাওন বিন রহমান বলেন, সকাল দশটার দিকে আরএসএম স্টিল মিল থেকে দগ্ধ অবস্থায় আটজনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে হীরার শরীরের ১৭ শতাংশ, মানিকের ৪০ শতাংশ, রাজিব আলির  ৪ শতাংশ, আরশাদের ১১ শতাংশ, খলিলুর রহমানের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, মতিউর রহমানের ১০ শতাংশ ও ইউসুফের ৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

তিনি আরও বলেন, আট জনের মধ্যে ৬ জনকে ছেড়ে দেয়া হয়েছে। মানিকের শরীরে দগ্ধের পরিমাণ বেশি হয় তাকে ভর্তি দেয়া হয়েছে এবং হীরাকে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়