Apan Desh | আপন দেশ

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৮, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ১৮:৩৯, ৩১ মার্চ ২০২৬

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের ভিসা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে ভারত সরকার। এছাড়া ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারাই (ভারত) বলেছে, নতুন করে বাংলাদেশের সরকারের সঙ্গে তারা সম্পর্ক রাখতে চায়। ভারত সরকার বলেছে, ভিসা স্বাভাবিক করবে। দু’দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, জনগণ সঙ্গে জনগণের সম্পর্ক, এমনকি মেডিকেল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসানীতি আগের জায়গায় ফিরে যাওয়া উচিত বলে আমি মনে করি। তারা নিশ্চয়ই এটা করবে, আমাদের তাই বলেছে।

লিবিয়ায় মানবপাচার বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সব দেশেই আমাদের লোক লিগ্যালভাবে যাবে, এটাই আমরা চাই। তবে, সমস্যা হচ্ছে মানবপাচারের সঙ্গে যারা জড়িত, তাদেরকে আমাদের ধরতে হবে। লিবিয়ায় লোক যাবে, সব দেশেই লোক যাবে। তবে, সমস্যাটা হচ্ছে অসাধু লোকেরা এ সুযোগ নেয়। 

আরও পড়ুন<<>>১৭ বছরের দুর্নীতিতে চিকিৎসাসেবা ভেঙে পড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় দেশটির কাছ থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ওয়াশিংটনের অনুমতির প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেহেতু রাশিয়া ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়টি আসে। এ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাপ হচ্ছে, রাশিয়ার সঙ্গেও আলোচনা চলছে। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় কোনও সহায়তা চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তা করবে।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এ মজুত আরও বাড়ানোর চেষ্টা চলছে। যুদ্ধের কারণে কিছু উৎস থেকে তেল আমদানিতে বাধা আসায় বিকল্প উৎস খোঁজা হচ্ছে। এ ক্ষেত্রে জ্বালানি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তেল আসবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী মাসে ভারত ও সৌদি আরব ছাড়াও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকেও তেল আসার কথা রয়েছে। এ নিয়ে প্রতিনিয়ত জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যেখান থেকেই সুযোগ পাওয়া যাবে, সেখান থেকেই জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়