Apan Desh | আপন দেশ

৪২ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৪, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ০০:২৮, ৩১ মার্চ ২০২৬

৪২ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

ফাইল ছবি

নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

দলীয় সূত্র জানায়, এটি নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। বৈঠকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করা নিয়ে আলোচনা হচ্ছে। তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনসেবা নিশ্চিত করার বিষয়ে প্রশাসকদের দিকনির্দেশনা দেয়া হবে।

আরও পড়ুন <<>> পুলিশের সাবেক ডিআইজি আটক

এছাড়া সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বারোপ করা হচ্ছে। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানানো হতে পারে। অনুষ্ঠানে সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন জেলার শূন্য পদে এসব প্রশাসককে নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটিই তাদের সঙ্গে সরকারপ্রধানের প্রথম বড় বৈঠক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান