Apan Desh | আপন দেশ

পুলিশের সাবেক ডিআইজি আটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:৫৯, ৩০ মার্চ ২০২৬

পুলিশের সাবেক ডিআইজি আটক

পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা একটি মামলায় তাকে হেফাজতে নেয়া হয়েছে।

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইসিটি আইনের একটি মামলায় তাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন <<>> সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

জানা গেছে, আব্দুল জলিল মন্ডলের বাড়ি পাবনা জেলায়। কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন। পাশাপাশি নীলফামারী, বাগেরহাট ও জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch