ছবি : আপন দেশ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মৃতের কফিনে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন : ঈদযাত্রায় ৩৯৪ মৃত্যু : যাত্রী কল্যাণ সমিতি
বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ শ্রদ্ধা জানান।
শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































