Apan Desh | আপন দেশ

রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০১, ২৯ মার্চ ২০২৬

রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। নীলফামারীতে জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত অর্থ ও কারাদণ্ড দেয়ার প্রতিবাদে তারা এ কর্মবিরতি শুরু করে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরি শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি।

জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পানি) থেকে জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল) নিয়ে নীলফামারীর যাচ্ছিল। পথে তেলবাহী লরির যান্ত্রিক ত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়ায় গাড়ির কেবিন খুলে চালক কৃষ্ণ এবং চালক সহকারী (হেলপার) রিফাত গাড়ি মেরামত করছিলেন এসময় নীলফামারী জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তেলবাহী লরি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরি সার্চ করে লরির কেবিনে দুটি জারকিনে (ক্যান) ১০ লিটার পেট্রোল ও দুই লিটার ডিজেল পান। 

আরও পড়ুন<<>>গণপরিবহনে বসছে জিপিএস ট্র্যাকার

ওই তেল অবৈধভাবে পাচার করা হচ্ছে ভেবে ম্যানেজার একরামুল হক, চালক কৃষ্ণ এবং হেলপার রিফাতকে ছয় মাস করে কারাদণ্ড ও তিনজনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, অবিলম্বে শ্রমিককদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে বদলি করা না হলে তেল সরবরাহ বন্ধ থাকবে।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়