Apan Desh | আপন দেশ

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:৫৪, ২৯ মার্চ ২০২৬

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭-৮ এপ্রিল নয়াদিল্লি সফরে যাচ্ছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এটিই কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

দিল্লি সফর শেষে তিনি মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে যাবেন। সম্মেলনটি ১০-১২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, দিল্লি সফরের প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করে সঙ্গে বৈঠক হতে পারে। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

আরও পড়ুন <<>> সুপারশপ স্বপ্নের ডাটাবেজ হ্যাক

এর আগে গত বছরের ১৮ নভেম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নয়াদিল্লি সফরে গিয়ে অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছিলেন ড. খলিলুর রহমান।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি প্রথমে গত ২৪ ফেব্রুয়ারি ওআইসির বৈঠকে অংশ নিতে জেদ্দা সফর করেন। এরপর ১৪ মার্চ তুরস্ক হয়ে যুক্তরাষ্ট্র সফর করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬ সরকার গঠনের পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান মামুন খালেদ দম্পতির বিরুদ্ধে মামলা করতে পারছে না দুদক স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইরানে স্থল মাইন বসাচ্ছে যুক্তরাষ্ট্র! নয়াপল্টনে আসছেন তারেক রহমান দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল বাড়ল সোনার দাম যে ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি কিংবদন্তি গলফার টাইগার উডস গ্রেফতার সৌদির মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের ডাক