Apan Desh | আপন দেশ

সুপারশপ স্বপ্নের ডাটাবেজ হ্যাক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৫, ২৮ মার্চ ২০২৬

সুপারশপ স্বপ্নের ডাটাবেজ হ্যাক

ছবি: আপন দেশ

দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’-এর একটি বড় ডাটাবেজ হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। হ্যাক হয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ইতোমধ্যে কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

লিক হওয়া ডাটাবেজে ঠিক কতজনের তথ্য রয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে তথ্যের পরিমাণ ও ধরন বিবেচনায় ধারণা করা হচ্ছে এটি সাম্প্রতিক সময়ে অন্যতম বড় ডাটা ব্রিচ হতে পারে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, সিলেট, খুলনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, নরসিংদী, কুষ্টিয়া, চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বরিশাল, কুমিল্লা, ফেনী, জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীদের নাম, মোবাইল নম্বর এবং কোন তারিখে কী পণ্য কেনা হয়েছে, তা অন্তর্ভুক্ত।

ডাটাবেজ লিকের কারণে ব্যবহারকারীরা নানা ধরনের সাইবার ঝুঁকির সম্মুখীন হতে পারেন। এর মধ্যে রয়েছে ফিশিং কল বা ভুয়া মেসেজের মাধ্যমে প্রতারণা, ইমেইল হ্যাকিং, স্প্যাম আক্রমণ, পরিচয় চুরি (আইডেন্টিটি থেফট) এবং আর্থিক জালিয়াতি।

আরও পড়ুন <<>> স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হ্যাকের বিষয়ে স্বপ্নের এমডি জানান, তারা এ ঘটনার বিষয়ে অবগত আছেন। তিনি বলেন, গত বছর একটি হ্যাকার চক্র আমাদের কাছে ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে দাবি করে টাকা চেয়েছিল। তখন আমরা এটাকে পাত্তা দেইনি। কিন্তু শুক্রবার (২৭ মার্চ) ডার্ক ওয়েবে কিছু ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। এ বিষয়ে আমরা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাহায্য নিয়েছি।

এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, বর্তমানে দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে স্বপ্নর। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬ সরকার গঠনের পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান মামুন খালেদ দম্পতির বিরুদ্ধে মামলা করতে পারছে না দুদক স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইরানে স্থল মাইন বসাচ্ছে যুক্তরাষ্ট্র! নয়াপল্টনে আসছেন তারেক রহমান দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল বাড়ল সোনার দাম যে ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি কিংবদন্তি গলফার টাইগার উডস গ্রেফতার সৌদির মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের ডাক