ছবি: সংগৃহীত
মার্কিন দূতাবাস ঢাকা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। শনিবার (২৮ মার্চ) দূতাবাসটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, একটি ইউএস ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্র ভ্রমণের শতভাগ নিশ্চয়তা নয়। কোনো ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং কতদিন সেখানে থাকতে পারবেন—এসব সিদ্ধান্ত নেন প্রবেশস্থলে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
এতে আরও বলা হয়, ভিসা থাকার পরও ইমিগ্রেশন কর্মকর্তা চাইলে যে কাউকে প্রবেশে বাধা দিতে পারেন। তাই ভিসা পাওয়ার পরও ভ্রমণকারীদের সতর্ক থাকতে হবে।
ভিসাধারীদের উদ্দেশে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার শর্ত ভঙ্গ করা—যেমন টুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা—গুরুতর অপরাধ। এ ধরনের লঙ্ঘনের ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
আরও পড়ুন <<>> সোমবার ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ভিসা সঠিকভাবে ব্যবহার করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজ দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান করা এবং নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসার ওপরই ভবিষ্যতে ভিসা পাওয়ার সম্ভাবনা নির্ভর করে।
সাম্প্রতিক ভিসা জালিয়াতি ও অতিরিক্ত সময় অবস্থানের বিরুদ্ধে কড়াকড়ি আরোপের অংশ হিসেবেই এ ধরনের সচেতনতামূলক বার্তা দেয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































