Apan Desh | আপন দেশ

রোডম্যাপ

সরকারকে ১৮০ দিনের যে কর্মপরিকল্পনা আশিক চৌধুরীর

সরকারকে ১৮০ দিনের যে কর্মপরিকল্পনা আশিক চৌধুরীর

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ১৮০ দিনের একটি যৌথ কর্মপরিকল্পনা উপস্থাপন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি এ পরিকল্পনা তুলে ধরেন। সোমবার (১৬ মার্চ) বিডা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, তিনটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে রোডম্যাপটি তৈরি করা হয়েছে। পরিকল্পনায় মোট ২৫টি উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহায়তা বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

১০:৫০ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ রোডম্যাপে মোট ২৪টি কাজকে গুরুত্ব দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা চূড়ান্ত করা। এছাড়া, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধনও চূড়ান্ত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন।

০২:৪৭ পিএম, ২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement