বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের (বিপিএফ) আলোচনা-ইফতার মাহফিল
‘সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (বিপিএফ)। রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদে মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ড. আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন আলতাফ মাহমুদ। তিনি জাতীয় ঢাকা প্রেস ক্লাব ট্রাস্টের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।
০৮:২৭ পিএম, ৮ মার্চ ২০২৬ রোববার