Apan Desh | আপন দেশ

ডিজি

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় তাকে এ রিমান্ডে নেয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

০৩:৪৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন

সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডিজিএফআই পরিচালক মো. আফজাল নাছেরকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অজ্ঞাত অন্য আসামিদের শনাক্ত করতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি বলে আদালতে উল্লেখ করা হয়েছে।

০৩:৩৮ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

পাঁচ লাখ মানুষের রাজনৈতিক মামলা প্রত্যাহার

পাঁচ লাখ মানুষের রাজনৈতিক মামলা প্রত্যাহার

আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া হাজার হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহার শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এর ফলে প্রায় ৫ লাখ মানুষ এসব মামলা থেকে অব্যাহতি পেয়েছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়। এ মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি জেলা কমিটি ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে।

১০:২২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

পদত্যাগ করে মাউশির সাবেক ডিজি বললেন ‘তারা অচিরেই ফল ভোগ করবে’

পদত্যাগ করে মাউশির সাবেক ডিজি বললেন ‘তারা অচিরেই ফল ভোগ করবে’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করেছেন। পদত্যাগের পরের দিন তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার সে স্ট্যাটাসটি আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (০৮ অক্টোবর) নিজের অধ্যাপক ড. আজাদ খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি দেন। তিনি লেখেন, মুক্ত জীবনের অপেক্ষায় আছি। দেশ স্বাধীন, নাগরিক স্বাধীন। সুতরাং যেকোনো বিষয়ে মত প্রকাশের অধিকার নাগরিকের আছে। আমরা ট্যাক্সপেয়ার। করদাতার মতামত করখোরদের চেয়ে গুরুত্বপূর্ণ। স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, যারা নিজেদেরকে কোনো গোষ্ঠীর প্রতিনিধি মনে করে মানুষের উপর ছড়ি ঘোরানোর চেষ্টা করছে, তারা অচিরেই এর ফল ভোগ করবে। বর্তমানটা ভবিষ্যতে থাকবে না। সবার চরিত্র উন্মোচিত হবে। ৫ আগস্টের চেয়েও জটিল পরিস্থিতি জনবিচ্ছিন্ন গোষ্ঠীর অনেককে ভোগ করতে হবে। জনগণ জাগতে শুরু করবে।

১০:২৭ এএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

ছিনতাই-চাঁদাবাজি রোধে তৎপর র‍্যাব: ডিজি

ছিনতাই-চাঁদাবাজি রোধে তৎপর র‍্যাব: ডিজি

বিভিন্ন ধরনের অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে র‍্যাবের টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। র‍্যাব মহাপরিচালক বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশের বিভিন্ন স্থানে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

০৯:৪২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রোববার

ভিপি নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ভিপি নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিজিটাল নিরাপত্তা আইনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম আদালত। সোমবার (১৫ এপ্রিল) সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক জহিরুল কবির শুনানি শেষে এ আদেশ দেন। নুরুল হক নুরু গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং ছাত্রলীগ ও যুবলীগ নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত তানিম মামলার বাদী। 

০৭:১৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement