Apan Desh | আপন দেশ

মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী

ছবি: আপন দেশ

সবার আগে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের কাছে দেয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়কে চ্যালেঞ্জ মনে করছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আজ আমাদের প্রথম দিন। চ্যালেঞ্জগুলো আরও কয়েকদিন পর স্পষ্টভাবে বোঝা যাবে। তবে পরিবেশের চ্যালেঞ্জ এখন বিশ্বব্যাপী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বন-জঙ্গল রক্ষা, কৃষি উৎপাদনশীলতা বজায় রাখা এবং লবণাক্ত জমিতে কীভাবে ফসল উৎপাদন বাড়ানো যায়—এসব বিষয়ই এখন বড় চ্যালেঞ্জ। 

আরও পড়ুন<<>>রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখাই প্রধান লক্ষ্য: বিদ্যুৎ মন্ত্রী

মন্ত্রী আরও বলেন, এসব চ্যালেঞ্জ ধাপে ধাপে মোকাবিলা করা হবে। আমাদের অভিজ্ঞ মন্ত্রিসভা সম্মিলিতভাবে কাজ করবে— খাদ্য উৎপাদন থেকে শুরু করে সার্বিক উন্নয়ন—সবক্ষেত্রে মানুষের প্রত্যাশা পূরণে চেষ্টা থাকবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়