মন্ত্রিসভার বৈঠকে তারেক রহমান
শপথ নেয়ার পরদিন প্রথম বৈঠকে বসেছে মন্ত্রিসভা। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন সরকারের প্রথম কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এ বৈঠক শুরু হয়।
এদিনর বেলা ১২টা ৩৫ মিনিটে সরকারপ্রধান ওই ভবনে নিজের দফতেরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি সচিবদের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন>>>দাফতরিক কাজে যোগ দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এদিন সচিবালয়ে আসেন। নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বেলা তিনটার আগমুহূর্তেই তারা সচিবালয়ের এক নম্বর ভবনে পৌঁছান।

এদিন সকাল থেকেই সচিবালয় কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিবেচনায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা দেখা যায়। এ ছাড়া সচিবালয়ে প্রবেশও সীমিত করা হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































