Apan Desh | আপন দেশ

সারাদেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা আদমজী কলেজে নিজের ভোটপ্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে।

আরও পড়ুন<<>>এনসিপির এজেন্টকে ভোট কেন্দ্রে প্রবেশে বাধা

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমি মনে করি আজকে আমাদের জাতির জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এ দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ভোটাররা নির্ভয়ে ভোট দিবেন। 

তিনি আরও বলেন, আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সম্মানিত ভোটারদের অনুরোধ করব আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দিবেন। আর যারা ভোট দিতে পারছেন না আপনারা মিডিয়ার লোকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা এই ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহী হচ্ছে। সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সম্ভব হবো।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়