প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ উপদেষ্টার মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী এ দায়িত্ব বণ্টন করেছেন। এ ১০ জন উপদেষ্টার মধ্যে ৫ জন মন্ত্রীর পদমর্যাদা ও ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া।
মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এ ছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন, রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।
০৩:১৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার